ক্যাম্পাস-প্রেম,প্রেমেরউপন্যাস
প্রেম এবং রাজনীতির এক দূরান্ত কাহিনী। কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনের সোনালী সময়গুলোর উপর কাব্যিক পরশ। (রোমান্টিকপ্রেমের উপন্যাস) ক্যাম্পাস- প্রেম হুমায়ূন কবীর,মাসয (১) তুমি চলে গেছো। এখনো সমস্ত ঘরে তোমার শরীরের ঘ্রাণ ছড়িয়ে আছে। আমি জল পদ্মের ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীরের ঘ্রাণ। মনে হচ্ছে এইতো তুমি, আমার পাশে মাথার কাছে দাঁড়িয়ে আছ। ঘাড় ঘোরালেই দেখতে পাব। আশায় বুক বেধে বার বার ঘাড় ঘোরাচ্ছি আর বার বার বিফল হচ্ছি। তুমি নেই তুমি চলে গেছো। টেবিলের উপর ফুল গুলি পড়ে আছে। আজ আমার সেই সমস্ত দিনগুলির কথা বার বার মনে পড়ে যাচ্ছে। আর কষ্টের নোনা জলে চোখ ভিজে যাচ্ছে। এই তো সেদিনের কথা। হাত বাড়ালেই ছুয়ে দেখা যায়। অথচ দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেছে। তুমি আজ ঢাকা ভার্সিটির 'ল' ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তোমার সামনে উজ্জ্বল তারকা খচিত দিন। আর আমার চারপাশ অন্ধকার, শুধু অন্ধকার। কেন তুমি আমাকে এভাবে কাঁদালে? আমার সামনে এখন এম, এম কলেজের সেই সুখ স্মৃতিময় দিনগুলি। সেই সুখ স্মৃতি যেন এসিড। প্রচন্ড তৃষ্ণা নিয়ে যত পান করছি ততো জ্বলছি। দেহমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন