হাড় গলিয়ে দেবো হুমায়ূন কবীর, মাসয
রাগ করলা?
একটু পর তোমার জামাকাপড়ও খুলে নেবো।
রাগ করলা?
পাকা আম খাবা, জামাকাপড় খুলবা না
তাই কি হয়?
রাগ করলা?
পাকাপকা আমা,পাকা জাম,পাকা কাঁঠাল
সব,সব খাবা?
খাও,খাও।
আমি সবকিছু পাকিয়ে পাকিয়ে তোমার সামনে দেবো।
তুমি খাবা,তুমি শুধু খাবা।
বিনিময়ে কিচ্ছু কবো না।
আমি শুধু তোমার জামাকাপড় খুলে নেবো।
রাগ করলা?
ঘাম মুছবা-- দদদড়,দদদড়।
নুন চাখবা।
দূর্বল হবা না, তাই কি হয়?
ঘুড়ি ওড়ানো বাতাস নিবা,
কচি তাল সাস সুড়ুৎ সুড়ুৎ।
জামাকাপড় খুলবা না, তাই কি হয়?
আমি তোমার সব খুলে নেবো।
রাগ করলা?
লিচু খেতে কেমন লাগছে?
এ হে!
গালচি বেয়ে রস গড়িয়ে পড়ছে,
চেটে খাও।চেটে খাও।
তরমুজ?
ফলসা,করমচা?
সব নাও, সব খাও
শুধু জামাকাপড় খুলে ফেলো।
আমি তোমার সব খুলে নেবো?
রাগ করলা?
রাতে শুয়ে শুয়ে
বুক ভরে নিশ্বাস নিবা
কদম
জুঁই
বেলি
হাসনাহেনা
রাধাচূড়া
কৃষ্ণচূড়া।
আর মনমাতানো ঘন বকুল তো জানলার পাশে থাকলোই।
শুধু আমি তোমার চামড়া
আর রক্তমাংস ভেদ করে ভিতরে ঢুকে
হাড় গলিয়ে দেবো।
রাগ করলা?
হাড় গলিয়ে দেবো
হুমায়ূন কবীর, মাসয
২২/৫/২৬

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন