গ্রামের লোকের মধুর মেঠো বাঁশি




গ্রামের লোকের মধুর মেঠো বাঁশি

মাগরিব নামাজ শেষে সে যে সন্ধ্যা বেলা

উত্তর আকাশে মেঘ ঘন আর কালো।

গরম লোহার লালচে সে আলোর খেলা।

দেখে আকাশের ফাঁকে মন ভীত হলো।

খোকাকে বললাম আমি, " রাখ, তোর খেলা।

শীগগির করে আয় রে চলো বাড়ি চলো।

গুছিয়ে নে যতো সব খেলনা পাতি তোলো।

এরপর কিন্তু এ পথ যাবে না রে চলা।


ঠিক তাই হলো পথে গুড়ি গুড়ি বৃষ্টি। 

তার পর এলো চলে দমকা হাওয়া খুব। 

সে কি ভিষণ বিপদ! কঠিন অনাসৃষ্টি। 

ঝড়ের তাণ্ডব লীলা, উড়ে গেলো ডুব। 

উড়ে গেলো খোকা সোনা ধুলো ঢাকলো দৃষ্টি। 

কাঁদছি বসে পথে আর ডাকছি ইয়া ধ্রুব। 


উড়ে গেলো খোকা

হুমায়ূন কবীর, মাসয

২৪/৫/২৬

মন্তব্যসমূহ